আন্তর্জাতিক

লেবাননের পার্লামেন্টে ‘যৌন হেনস্থার’ অভিযোগ নারী এমপির

সহকর্মীদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যেই ভয়ভীতি দেখানো ও যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন লেবাননের নবনির্বাচিত এক নারী সংসদ সদস্য। আরব নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নবনির্বাচিত এমপি সিনথিয়া জারাজির বলেন, তিনি পার্লামেন্টে তার জন্য নির্ধারিত অফিসে পর্নোগ্রাফিক ম্যাগাজিন, কনডম এবং পচা খাবার খুঁজে পেয়েছেন। নাবিহ বেরির নেতৃত্বাধীন আমাল ব্লকের এমপিরা তাকে নানাভাবে হেনস্থা করেন বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া প্রতিপক্ষ দলের এমপিরা পারিবারিক নামের সঙ্গে মিলিয়ে তাকে তেলাপোকা বলেও বিদ্রুপ করেছেন বলে অভিযোগ সিনথিয়ায়।

স্থানীয় এমটিভিকে তিনি বলেন, আমি যখন পার্লামেন্ট অধিবেশনে প্রবেশ করি তখন আলী হাসান খলিলের পাশে বসে থাকা দুজন এমপি আমাকে তেলাপোকা বলে বিদ্রুপ করতে থাকে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে এসব হেনস্থা নিয়ে সরব হন সিনথিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension