প্রবাস

আটলান্টিক কাউন্টিতে ‘সুহৃদ সমাবেশ’

আটলান্টিক সিটি প্রতিনিধি: গত ১৩ আগস্ট শনিবার, আটলান্টিক কাউন্টিতে ‘সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ঐদিন বিকেলে এগ হারবার সিটির একটি ভেনুতে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমানের উদ্যোগে আয়োজিত এই সুহৃদ সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচছা বিনিময়, বারবিকিউ, আড্ডা ইত্যাদি।

আটলান্টিক কাউন্টির কমিশনার, কাউন্সিলর, ডেমোক্র্যাটিক কমিটি পারসনরাসহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা এ সমাবেশে যোগ দেন। আটলান্টিক কাউণ্টির বিভিন্ন শহরের ডেমোক্র্যাট দলীয় কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা এতে অংশগ্রহণ করে। এক পর্যায়ে এটি সম্প্রীতি সমাবেশের রূপ নেয়।

এই সুহৃদ সমাবেশ এ অংশগ্রহনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্ডার, আটলান্টিক কাউন্টির কমিশনার আরনেজ করসি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাটিক কমিটি পারসন সৈয়দ মোহাম্মদ কাউসার, ডেমোক্র্যাটিক নেতা হারুনূর ভূঁইয়া, সেলেসথা ফারনানদেজ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension