
বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার শিল্প সাহিত্যের আসর
গত ১৫ আগস্ট বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার অষ্টম শিল্প সাহিত্যের আসর ও আলোচনা অনুষ্ঠান ‘শোক ,স্মরণ ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কবি মিশুক সেলিম। সূচনা বক্তব্য দেন লেখক আবু সাঈদ রতন ও শুভেচছা বক্তব্য দেন কবি খালেদ সরফুদ্দীন।
কবি রওশন হাসানের সঞ্চালনায় বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।
প্রায় দুই ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা কথামালা, ছন্দ, কাব্য ও সঙ্গীত পরিবেশন করেন।
জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আলোচনা, কবিতা পাঠ ও গানের মূর্ছনায় নান্দনিক এ আয়োজনে বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আসাদ মান্নান, কবি ইউসুফ রেজা, দিনার মনি ,বিমল সরকার, হোসাইন কবির, কবি দস্তগির জাহাংগির তুঘ্রিল, কবি বেনজির সিকদার , কবি আনোয়ার সেলিম ,কবি ফারুক আজম , কবি মৌ মধুবন্তী ,মুক্তিযোদ্ধা ড. মহসিন আলি,মুকুল সিদ্দিকী, কবি বদিউজ্জামান নাসিম , কবি ডাক্তার রওনক আফরোজ, কবি আলকামা সিদ্দিকী প্রমুখ অংশগ্রহণ করেন।



