বিনোদন

১০০ নয়, অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ছবির বাজেট ৪ কোটি!

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিল তার ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করলেও সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার বলে জানা গেছে। ২০১৮ সালে হওয়া সেই চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি। সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইন্সটাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ এনেছেন। যদিও পরিচালকের এসব অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তিনি মানবজমিনকে বলেন, পরিচালক তো বাংলা লিখতে পারেন না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। এটা ষড়যন্ত্র। আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত বলবো। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি।

অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension