ভারত

বিজেপিতে যোগ দিলে মামলা তুলে নেয়ার প্রস্তাব দিল্লির উপমুখ্যমন্ত্রী

বিজেপির পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন বলে জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। ওই প্রস্তাবে বলা হয়, আম আদমি পার্টি ত্যাগ করে নরেন্দ্র মোদির দলে যোগ দিলে তার বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে। খবর দ্য হিন্দু।

মনীশ বলেন, আমি বিজেপির পক্ষ থেকে একটি বার্তা পেয়েছি- এএপি ত্যাগ করুন ও বিজেপিতে যোগ দিন। নিশ্চয়তা দিচ্ছি যে আপনার বিরুদ্ধে সিবিআই ও ইডি’র আনা সব মামলা বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি সিসোদিয়ার বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এ প্রসঙ্গে বিজেপির প্রস্তাবটি তিনি প্রকাশ্যে আনেন।

তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা উল্লেখ করে মনীশ সিসোদিয়া বলেন, ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজদের সামনে কখনোই মাথা নত করবেন না।

দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে অনিয়মের অভিযোগে সিবিআইয়ের নথিভুক্ত একটি এফআইআরে সিসোদিয়াসহ ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।

বিজেপির প্রস্তাবের জবাবে সিসোদিয়া আজ সোমবার টুইটারে বলেন, আমি মহারানা প্রতাপের বংশধর ও একজন রাজপুত। আমি শিরশ্ছেদের জন্য প্রস্তুত, কিন্তু ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজদের সামনে কখনো মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা। আপনাদের যা ইচ্ছা করুন।

দিল্লির আবগারি নীতি ২০২১-২২ অনুসারে কথিত দুনীর্তির অভিযোগে গত শুক্রবার এএপি নেতাদের বাড়িতে অভিযান চালায় সিবিআই। সেই অভিযানের আওতায় ছিল আরো ৩০টি স্থান।

সিসোদিয়া জোর দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের ভালো কাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে আবির্ভূত এএপি প্রধানের পথে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এ মামলা।

গতকাল রোববার জারি হওয়া লুকআউট নোটিশ প্রসঙ্গে সিসোদিয়ার প্রতিক্রিয়া, আমাকে খুঁজে পাচ্ছে না কেন্দ্র! বলুন আমাকে কোথায় আসতে হবে। বাড়িতে অভিযান চালিয়ে কিছুই পাননি, এখন আমাকে জব্দ করতে লুক আউট নোটিস জারি করা হয়েছে। কেন্দ্রের নাটক দেখে আমি অবাক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension