কবিতাসাহিত্য

নিরালোক

হাফিজুর রহমান

আমাবস্যার চোখে ঘুম নেই, জেগে থাকে শেষরাত অবধি!
সুখ নেই, শান্তি নেই, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার স্বস্তি নেই!
একরকম – কুস্তি করে টিকিয়ে রাখা অস্তিত্ব;
সংঘাতসৃষ্ট পৃথিবীর, সকল অশান্তির দায় ঘাড়ে নিয়ে –
একটুখানি আশ্রয় নেয়া, হাস্যোজ্জ্বল জ্যোৎস্নার বুকে।

বয়স্ক চোখে যেমন, তারুণ্যেও একই অপরিবর্তিত ঘনঘটায়
কর্ণকাটা আওয়াজে রাতকে গভীর করা ঝিঁঝিঁ পোকার
প্রণয় পূর্ণিমা, এখানেই সৃষ্টির – সিদ্ধি লাভের পুর্ণ্যস্নান।
ঘুম নেই, অমানিশার চোখে ঘুম নেই, সময়ের জলোচ্ছ্বাসে
ডুবে সমস্ত অনাচারের উল্লাস, বিষণ্ণ-বিলাসী চন্দ্রগ্রহণে!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension