প্রধান খবরবাংলাদেশ

ভারত সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা

ভারতে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ বৃহস্পতিবার রাত ৮টা ৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সফর সমাপ্তির আগে আজ ভারতের রাজস্থানের আজমির শরিফ দরগাহ পরিদর্শন করে বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

ইহসানুল করিম সাংবাদিকদের জানান, খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফে (আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ) নফল নামাজ ও মোনাজাতের মাধ্যমে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। সে সময় তিনি সুরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন এবং আজমির শরিফ প্রদক্ষিণ করেন।

এর আগে গত সোমবার দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension