আন্তর্জাতিকগণমাধ্যম

কালো পোশাকে বিবিসির উপস্থাপক

রানী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে নিয়মিত প্রোগ্রামের সম্প্রচার স্থগিত করেছে বিবিসি ওয়ান।

বালমোরালে রানী মেডিকেল তত্ত্বাবধানে আছেন, রাজপরিবারের সদস্যরা তার কাছে রুদ্ধশ্বাসে ছুটে যাচ্ছেন- এমন ঘোষণার পর পরই বিবিসি তাদের নিয়মিত প্রোগ্রাম স্থগিত করে দেয়।

এর পরিবর্তে তারা সম্প্রচার করছে বিবিসি নিউজ স্পেশাল। এতে উপস্থাপক হিউ এডওয়ার্ড কালো পোশাক পরে উপস্থিত হয়েছেন।

তার গায়ে সাদা শার্ট। গলায় কালো টাই বাঁধা। যখন রাজ পরিবারের কোনো সদস্য মারা যান, তখন বিবিসি এমন পোশাক কোড ব্যবহার করে। এর মধ্য দিয়ে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension