আন্তর্জাতিক

জাতিসংঘের নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করলো কাবুল

আফগানিস্তানে নারীদের কাজ করার অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযোগের নিন্দা করেছে আফগানিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আফগান সরকারি খাতে হাজার হাজার কর্মসংস্থানে নারীরা কাজ করছে।

পাকিস্তান সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এক বিশেষজ্ঞ বলেছেন, আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারী অধিকার ফিরে হয়েছে।

তবে শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ শরফুদ্দিন শরফ জানিয়েছে, অনেক নারীকে কাজে না আসা সত্ত্বেও বেতন দেওয়া হচ্ছে, কারণ লিঙ্গের সঠিক পৃথকীকরণের জন্য অফিস স্থাপন করা হয়নি।

তিনি আরও বলেন, এক অফিসে একসঙ্গে কাজ করা ইসলামী ব্যবস্থায় সম্ভব নয়। তিনি কর্মরত নারীদের সংখ্যা সম্পর্কে কোনো পরিসংখ্যান দিতে পারেননি তবে জোর দিয়েছিলেন যে সিভিল সার্ভিস থেকে কোনো নারী কর্মচারীকে বরখাস্ত করা হয়নি।

জেনেভায় আফগানিস্তানের অধিকার পরিস্থিতির ওপর বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট জানান, পৃথিবীতে আফগানিস্তানের মতো এমন কোনো দেশ নেই যেখানে নারী ও মেয়েরা লিঙ্গগত কারণে তাদের মৌলিক মানবাধিকার থেকে এত দ্রুত বঞ্চিত হয়েছে।

অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন বেনেটের এই প্রতিবেদনে পক্ষপাতিত্ব করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension