আন্তর্জাতিক

রানি এলিজাবেথের কফিনের সামনে জ্ঞান হারালেন নিরাপত্তারক্ষী

যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাখা কফিন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে রাখা হয়েছে। এ সময় ঘটেছে বিব্রতকর ঘটনা। রানির কফিনের সামনে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তারক্ষী অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়েছেন।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রানির কফিনের সামনে দাঁড়িয়ে থাকা কালো ইউনিফর্ম পরিহিত এক নিরাপত্তারক্ষী হঠাৎ অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়ে যান।

এ সময় দু’জন তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসে। পুলিশ এবং অন্যরাও ছুটে আসে। কিছুক্ষণের জন্য বিবিসির ওই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও বাধাগ্রস্ত হয়।

এদিকে, রানিকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ।

গণমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ৯টা বাজেই সাধারণ মানুষের লাইন ছয় কিলোমিটার ছাড়িয়ে সাত কিলোমিটারে পৌঁছেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি আরও বাড়তে থাকে।

সকাল ৮টার আগে সাধারণ মানুষের লাইন লন্ডন ব্রিজ ছাড়িয়ে যায়।

রানির কফিন দেখতে কেন আসছেন কয়েকজনকে এমন প্রশ্ন করে বিবিসি।

তাদের মধ্যে একজন জানান, যে রানি ৭০ বছর ধরে রাষ্ট্র প্রধান হিসেবে যুক্তরাজ্যকে সেবা দিয়েছেন তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন।

আরেকজন বলেছেন, ইতিহাসের অংশ হতেই তিনি এসেছেন।

এদিকে গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। বর্তমানে চলছে তার শেষ বিদায়ের কার্যক্রম।

১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রানি এলিজাবেথকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

https://twitter.com/Jack_Thompson_8/status/1570194725847633920?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570194725847633920%7Ctwgr%5E0284a95d376a5f68b6a081b9c4c415392f8fec27%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Finternational%2F595630%2FE0A6B0E0A6BEE0A6A8E0A6BF-E0A68FE0A6B2E0A6BFE0A69CE0A6BEE0A6ACE0A787E0A6A5E0A787E0A6B0-E0A695E0A6ABE0A6BFE0A6A8E0A787E0A6B0-E0A6B8E0A6BEE0A6AEE0A6A8E0A787-E0A685E0A69CE0A78DE0A69EE0A6BEE0A6A8-E0A6A8E0A6BFE0A6B0E0A6BEE0A6AAE0A6A4E0A78DE0A6A4E0A6BEE0A6B0E0A695E0A78DE0A6B7E0A780-E0A6ADE0A6BFE0A6A1E0A6BFE0A693

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension