আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ৩ আমেরিকান

আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেন বার্নান, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগ। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল এই পুরস্কার ঘোষণা করেন।

এই বছর ঘোষিত চূড়ান্ত পুরস্কারটি সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ার এবং অন্যদের ‘ব্যাংক এবং আর্থিক সংকটের উপর’ গবেষণার জন্য দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডগলাস ডব্লিউ ডায়মন্ড হচ্ছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ। ফিলিপ এইচ ডিবভিগ সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ এবং বেন বার্নান এখন ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে আছেন।


সর্বোচ্চ সম্মানের অর্থনীতির পুরস্কার আসলে নোবেল পুরস্কার নয়। এটিকে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে ‘সিভারিগস রিক্সবাঙ্ক’ পুরস্কার বলা হয়। কারণ এটি ১৮৯৫ সালে আলফ্রেড নোবেল তার দলিলে যে মূল বিভাগগুলো নির্ধারণ করেছিলেন তার মধ্যে অর্থনীতির পুরস্কার ছিল না।

এই পুরস্কারটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা অর্থায়ন করা হয়। ১৯৬৯ সাল থেকে এই বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল কমিটি এটিকে প্রচার করে এবং ওয়েবসাইটে তালিকাভুক্ত করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension