আন্তর্জাতিক

ইরান একদিন গণতান্ত্রিক হবে : ভিডিও কনফারেন্সে এবাদি

ইরানের মানবাধিকারকর্মী শিরিন এবাদি বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম পূর্বসূরিদের চেয়ে অনেক বেশি সচেতন। তারা জানে, ইরানের এই প্রজাতন্ত্র বহাল থাকলে তাদের ভবিষ্যৎ নেই।

চলমান অস্থিরতার মধ্যেও দেশ নিয়ে আশার কথা শোনান শিরিন এবাদি। তিনি মনে করেন, ইরান একদিন গণতান্ত্রিক দেশে পরিণত হবে।

গত শুক্রবার এক ভিডিও কনফারেন্সে নোবেলে শান্তি পুরস্কারজয়ী প্রথম মুসলিম নারী এবাদি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রচুর শিক্ষিত তরুণ রয়েছে। তাদের ৪০ শতাংশ চাকরি পাচ্ছে না। অনেকে চাকরি পেয়েও পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারছে না।
নারী অধিকার প্রতিষ্ঠায় এবাদি চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের অনুপ্রেরণায় তিনি ভূমিকা রাখছেন। এ জন্য গত শুক্রবার হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভাল বার্লিন তাকে সম্মানসূচক পুরস্কার প্রদান করে। এর মাধ্যমে তারা বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানায়। এবাদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

গত শুক্রবার পাওয়া পুরস্কারটি তিনি মাহসা আমিনির পরিবারকে প্রদানে ইচ্ছা প্রকাশ করেন। যিনি গত মাসে পোশাকবিধির কারণে পুলিশের নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে বিক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ।

অনুষ্ঠানে এবাদি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। ইরানে চলমান সহিংসতায় নিহত ও নিখোঁজদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ কখনোই নিহত ও কারাবন্দিদের প্রকৃত সংখ্যা জানাবে না। এ জন্য ঠিক কতজন নিখোঁজ হয়েছে বা তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে পারব না। ’

ইরানকে ইসলামী প্রজাতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষ সংসদীয় গণতন্ত্রের দেশে রূপান্তরের জন্য এবাদি জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটেরও আহ্বান জানিয়েছেন।

চলমান দমন-পীড়ন সত্ত্বেও এবাদি ইরানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘ইরান একদিন গণতান্ত্রিক দেশ হবে। তবে তা কবে, নির্দিষ্ট করে বলতে পারছি না। ’

ডিডব্লিউ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension