আন্তর্জাতিক

সৌদি সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফর করবেন বলে আশা করা হচ্ছে। তেলসমৃদ্ধ সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছেন।

নতুন করে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিশ্চিত হওয়ার কিছুদিনের মধ্যে শি জিনপিংয়ের এই সফর হতে যাচ্ছে। খবর এএফপির।

সৌদি টেলিভিশনে একটি ভিডিও বিবৃতিতে প্রিন্স ফয়সাল বলেছেন, চীন ও আরব দেশগুলোর মধ্যে শীর্ষ বৈঠকের জন্য চূড়ান্ত ব্যবস্থা করছে সৌদি আরব।

তিনি বলেন, আজকে আমাদের বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। কারণ বৈঠকটি চীনা রাষ্ট্রপতির প্রত্যাশিত সফরের আগে করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে ওপেক প্লাস তেল উত্পাদন হ্রাস করেছে। এরপর সৌদি আরবের সঙ্গে দীর্ঘস্থায়ী মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এমন সময়ে সম্ভাব্য সফরটির কথা সামনে এলো।

গত সপ্তাহে শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতা হাতে পেয়েছেন। গত সেপ্টেম্বরে কাজাখস্তান এবং উজবেকিস্তান সফর করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension