
প্রি ওয়েডিং রিহার্সেল ডিনারে দুই স্ত্রী নিয়ে ট্রাম্পের ফটোশুট
বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্প। আর এই বিয়েকে সামনে রেখেই ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে হয়ে গেল প্রি ওয়েডিং রিহার্সেল। যেখানে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প পরিবারের সদস্যরা।
শুক্রবার প্রি ওয়েডিং রিহার্সেলে ফটোশুট করেছেন ট্রাম্পও। আর তার সঙ্গে যোগ দিয়েছিলেন সাবেক স্ত্রী মারলা ম্যাপলস ও বর্তমান স্ত্রী মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুইজন দুইপাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। এ সময় ট্রাম্পের পরনে ছিল সাদা শার্ট ও নীল স্যুট।
এ ছাড়া ট্রাম্পকে মেয়ে টিফানির হাত ধরেও হাটতে দেখা গেছে।
এদিন মার-এ-লাগোতে উপস্থিত ছিলেন ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড ক্রুশনার, ছেলে এরিক ও তার স্ত্রী লারা এবং বরের বাবা মাসাদ বুলোস ও মা সারাহ বুলোস।
মারলা ম্যাপলস ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী ও মেয়ে টিফানি ট্রাম্পের মা।
পেশায় একজন মডেল ২৯ বছর বয়সী টিফানি শনিবার (১২ নভেম্বর) বিলিওয়েনার মাইকেল বুলোসকে বিয়ে করতে যাচ্ছেন। ২৫০ জন অতিথির উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা।




