আন্তর্জাতিক

বিশ্বের বর্তমান ভঙ্গুর অর্থনীতি আরও তীব্র করেছে ইউক্রেন যুদ্ধ: জি২০-এর নেতারা

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখা শুরু করেছে ভারত ও চীন। ফলে জি২০ শীর্ষ সম্মেলনে কূটনৈতিকভাবে নিজেদের একা হয়ে পড়া এড়াতে লড়াই করছে রাশিয়া।

সম্মেলনের একটি খসড়া ‘কমিউনিকে’ এই যুদ্ধের ফলে সারাবিশ্বে অর্থনীতির ক্ষতির বিষয়ে রাশিয়ার প্রচলিত এসব মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

গতকাল শুরু হওয়া এই শীর্ষ সম্মেলন আজ বুধবার শেষ হবে। মস্কোর সঙ্গে আগেকার প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক ভঙ্গ ছাড়াই ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারপরও চূড়ান্ত বিবৃতিতে রাশিয়ার ওপর আরও দায় চাপানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। খসড়া বিবৃতিতে বলা হয়েছে ‘বেশির ভাগ সদস্য ইউক্রেন যুদ্ধের কড়া নিন্দা জানিয়েছে’ এবং এ যুদ্ধের কারণে মানবজাতি ভয়াবহ দুর্ভোগে পড়েছে। বিশ্বের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে আরও তীব্র করেছে।

ইন্দোনেশিয়ার বালি’তে হচ্ছে এই সম্মেলন। আয়োজক ইন্দোনেশিয়া এই সম্মেলনে যুদ্ধকে কম গুরুত্বপূর্ণ ইস্যু বানানোর চেষ্টা করছে। তাদের যুক্তি জি২০ কোনো নিরাপত্তা ফোরাম নয়। এই অবস্থান বৈশ্বিক ঋণ এবং মহামারি পরবর্তী পুনরুদ্ধারের মতো ইস্যুগুলোতে অগ্রগতি প্রতিরোধ করবে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালায়। একে মস্কো বিশেষ সামরিক অপারেশন বলে অভিহিত করে থাকে। তারপর এবারই প্রথম মিলিত হলেন জি২০ নেতারা। বৈশ্বিক মুদ্রাস্ফীতি, খাদ্য, জ্বালানি নিরাপত্তার ইস্যুকে বৈঠকে বেশি ছায়া ফেলেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে খাদ্য ও জ্বালানিকে হাতিয়ার করার বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে তিনি পারমাণবিক যুদ্ধের বিরোধী- এ কথা সাফ জানিয়ে দিয়েছেন। এর ফলে রাশিয়া যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিল, তার ওপর ছায়া ফেলেছে। শি জিনপিং বলেন, আমাদেরকে অবশ্যই খাদ্য এবং জ্বালানি সমস্যাকে রাজনীতিকরণ, ইন্সট্রুমেন্টালাইজেশন এবং হাতিয়ার বানানোর ঘোর বিরোধী হতে হবে।

ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জাতিসংঘ জি২০কে সমাধান বের করার জন্য বড় আকারে চাপ দেয়ার ক্ষেত্রে একটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যর্থ হয়েছে এটা স্বীকার করা প্রয়োজন। তিনি আরও বলেন, এখন সময় যুদ্ধবিরতির এবং কূটনীতিকে অগ্রাধিকার দেয়ার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এরই মধ্যে এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছেন। তবে একটি যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের ভূখ- থেকে বিদায় নেবে। রাশিয়ার কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে উন্মত্তের মতো হুমকি দিচ্ছে তার নিন্দা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের অজুহাত আছে এবং কোনোভাবেই এ অজুহাত থাকতে পারে না। এ বিষয়টি পরিষ্কার করার জন্য তিনি ‘জি১৯’কে ধন্যবাদ জানান। কূটনৈতিক কৌশলে রাশিয়াকে বাদ দিয়ে তিনি জি২০ না বলে জি১৯ বলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension