আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র : জাপান

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার জন্য উপযুক্ত বলে মন্তব্য করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়।

এর আগে আজ শুক্রবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে বলে দাবি করেছে প্রতিবেশী দেশগুলো। ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার উঁচু ট্র্যাজেক্টোরিতে ভ্রমণ করে জাপানি দ্বীপ হোক্কাইডো উপকূলের কাছে পড়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবারও একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি।

উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় কঠোর প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই কোরিয় অঞলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ব্যাপারে কঠোর বার্তা দিয়েছিলেন।

এর আগে, রোববার কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিউ কিশিদা এক বৈঠক করেন। এতে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো জোড়দার করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।

গত দুই মাসে প্রায় অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মোকাবিলায় যে কোনো পদক্ষেপ গ্রহণের সম্ভাব্য উপায় হিসেবে এসব ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে দেশটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension