আন্তর্জাতিক

চেচেনদের বর্বর বললেন পোপ, পাল্টা জবাব দিলো রাশিয়া

খবরে জানানো হয়, ‘আমেরিকা’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে চেচেন ও বুরিয়াতদের নিয়ে এমন ‘বর্ণবাদী’ মন্তব্য করেন পোপ। গত ২২শে নভেম্বর সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়। এতে পোপ বলেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করা সব থেকে ক্রুয়েল সৈনিকরা রুশ সংস্কৃতিতে বিশ্বাসী না। তারা চেচেন ও বুরিয়াত। আমি তাদের কথা বলছি যারা শহীদ হয়েছে। কেউ শহীদ হয়েছে মানে কেউ একজন তাদেরকে হত্যাও করেছে।

তবে ধর্মগুরু পোপ ফ্রান্সিসের এমন মন্তব্যকে মেনে নিচ্ছে না রাশিয়া। তারা তার এই বক্তব্যকে এক ধরনের ‘বিকৃতি’ বলে অভিহিত করেছে। দেশটি জানিয়েছে, রাশিয়ায় সকল জাতি-গোষ্ঠীর মানুষরা এক পরিবারভুক্ত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেল থেকে এক পোস্টে বলেন, চেচেন ও বুরিয়াতরা আমাদের বৈচিত্রপূর্ণ দেশের প্রতিনিধিত্ব করে। আমরা সবাই মিলে নিজেদের ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করি। তবে ওই সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি শুধু বলেন, উভয় পক্ষেই নিষ্ঠুরতার অনেক খবর তার কাছে আছে।

উল্লেখ্য, চেচেনরা রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে বসবাস করে। তারা দেশটির চেচনিয়া অঞ্চলের একটি জাতিগোষ্ঠী। তাদের বেশিরভাগই মুসলিম। বুরিয়াতরা হলো রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের আদিবাসী এক মঙ্গোল জাতিগোষ্ঠী। তারা ঐতিহ্যগতভাবে বৌদ্ধ এবং শামানিক বিশ্বাস ব্যবস্থা অনুসরণ করে। রাশিয়ায় স্বতন্ত্র জাতি ও ধর্মীয় গোষ্ঠীসহ অনেক প্রজাতন্ত্র রয়েছে। তবে দেশটির সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো অর্থোডক্স খ্রিস্টান।

চেচেনদের নেতা রমজান কাদিরভ চেচনিয়ার প্রধান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু। কাদিরভ তার সন্তানদেরও যুদ্ধে পাঠিয়েছেন। ইউক্রেনের মোস্ট ওয়ান্টেড তালিকায় কাদিরভের নাম যুক্ত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension