আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১০

ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খনি ধসে অন্তত ১০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চাপা পড়েছিলেন ১৪ জন। ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু বেঁচে যায় চারজন।

জানা গেছে, খনিটি বৈধভাবে চলছিল। যাইহোক যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়া লাইসেন্সবিহীন পরিত্যক্ত স্থানে কাজ করার ফলে খনিজ সমৃদ্ধ দ্বীপপুঞ্জে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনি ভূমিধসে অন্তত সাতজন মারা যান। এছাড়াও এপ্রিল মাসে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসে ১২ জন খনি শ্রমিক নিহত হয়।

নিক্কেই এশিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, কয়লা বিক্রির মাধ্যমে ইন্দোনেশিয়ার অর্থনীতি বিকশিত হচ্ছে। এদিকে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশটিও উৎপাদন বাড়িয়েছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি পিটিবিএর ব্যবসায়িক উন্নয়ন পরিচালক রাফলি জান্দা জানিয়েছেন, গত মার্চ থেকে জুলাইয়ের মধ্যে তারা ইতালিতে ১ লাখ ৪৭ হাজার টন কয়লা রপ্তানি করেছে। অন্যান্য ইউরোপীয় দেশ যেমন জার্মানি ও পোল্যান্ডে ভাল দামে কয়লা বিক্রি করার জন্য বাজার ব্যবস্থা চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension