আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় দুধ, কফি বিক্রি করায় কারাদণ্ড

উত্তর কোরিয়ার কাছে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলারের স্ট্রবেরি দুধ ও কফি বিক্রি করার দায়ে সিঙ্গাপুরের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, সাজাপ্রাপ্ত ফুয়া সেজে হি (৫৯) পানীয় কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক। গত সোমবার অপরাধ স্বীকারের পর তাকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

২০১৭ সাল থেকে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত সিঙ্গাপুরের। এ ছাড়া পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।

সিঙ্গাপুর থেকে উত্তর কোরিয়ায় পণ্য রপ্তানির সর্বোচ্চ শাস্তি ৭৪ হাজার মার্কিন ডলার বা রপ্তানি করা দ্র্যবের তিনগুণ জরিমানা অথবা দুই বছরের জেল বা উভয় দণ্ড।

ফুয়া সেজে হি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্ট্রবেরি দুধ, কফিসহ পানীয়দ্রব্য সিঙ্গাপুরের বেশ কয়েকটি কোম্পানির কাছে বিক্রি করেন। দ্রব্যগুলো বিক্রির জন্য উত্তর কোরিয়ায় রপ্তানি করা হবে_এমনটাই জেনেই তিনি তা করেছেন।

এসব দ্রব্যের বিক্রি থেকে তিনি কোনো কমিশন না নিলেও তার মাসিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension