বিনোদন

বছরের সেরা পারফরম্যান্স আলিয়া ভাটের

২০২২ সালটা আলিয়া ভাটের বললে ভুল হয় না। ব্যক্তিগত ও পেশা দুই জায়গাতেই দারুণ সফল এই বলিউড অভিনেত্রী। গত ১২ মাসে ব্লকবাস্টার সিনেমা উপহার, বিয়ে ও মা হওয়ার মধ্য দিয়ে এক উজ্জ্বল বছর কাটালেন এ অভিনেত্রী।

এবার তার সঙ্গে যুক্ত হলো নতুন সফলতার খবর। ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী স্ক্রিন ডেইলির মতে, চলচ্চিত্রে এ বছরের সেরা পারফরম্যান্স আলিয়া ভাটের। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে তার অভিনয় এক কথায় ‘সেরা’।

২০২২ সালের সেরা ছবির একটি তালিকা করেছে এই সাময়িকী। সেখানে চলচ্চিত্র সমালোচক ওয়েনডি আইডি আলিয়ার অভিনয়কে বললেন, দুর্দান্ত। আলিয়া নিজেও এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে ওই তালিকার একটি স্ক্রিনশট ও লিংক দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ।’

ওয়েন্ডির ভাষায়, আলিয়ার চরিত্রটি জটিল, ত্রুটিযুক্ত ও আকর্ষণীয়। বিশেষ করে একটি নাচের দৃশ্যে কামাঠিপুরার প্রধানের যে ছায়া তৈরি করেছেন, সেটি ছিল অসামান্য মুহূর্ত।

সঞ্জয় লীলা বানশালীর সঙ্গে এটি আলিয়া ভাটের প্রথম ছবি। বক্স অফিসে দারুণ ব্যবসা করার পাশাপাশি বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হয় সিনেমাটি। বানশালী নিজেও এই ছবিতে আলিয়ার প্রশংসা করেন। তার মতে, আগামী ৫০ থেকে ১০০ বছর আলিয়ার এই অভিনয় উদ্‌যাপিত হবে। ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে নার্গিস, ‘ব্যান্ডিট কুইন’ ছবিতে সীমা বিশ্বাস ও ‘সাহেব বিবি অউর গোলাম’ ছবিতে মীনা কুমারীর পরে চতুর্থ সেরা অভিনয় ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ ছবিতে আলিয়া ভাট। বানশালী বলেন, ‘এই ছবিতে কাজ করেছে এমন একটি মেয়ে যে একাই পুরো ছবির দায়িত্ব কাঁধে নিয়েছে।’

কামাঠিপুরার মাফিয়া কুইন গাঙ্গুবাঈকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ভাটকে দেখা যাবে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। সঙ্গে থাকবেন রণবীর সিং।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension