
আাটলান্টিক সিটি পুলিশ প্রধানের কাউন্সিলম্যানের নৈশভোজ
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোসের সন্মানে কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ নৈশভোজের আয়োজন করেন।
গত ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে অভিজাত রেস্তরাঁ রুথস ক্রিস স্টিক হাউসে নৈশভোজে জেমস সারকোসকে শুভেচছা উপহার দিয়ে বরণ করেন মো. হোসাইন মোর্শেদ। এরপর আটলান্টিক সিটির অগ্নি নির্বাপণ বিভাগের প্রধান স্কট ইভানস, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সিটি হলের মার্কেন্টাইল বিভাগের পরিচালক ডেল ফিনস্, ভিয়েতনামি কমিউনিটি ব্যক্তিত্ব ডেভিড এনগুয়েন, পাকিস্তানি কমিউনিটি ব্যক্তিত্ব আমজাদ রহমান, ভেনিস পার্ক সিভিল সোসাইটির সহ সভাপতি ফ্রেড গ্রানেজ পুলিশ প্রধানকে শুভেচ্ছা জানান।
এছাড়াও নৈশভোজে বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



