আন্তর্জাতিক

মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের শহরে জীবন!

এবছর শীতের তীব্রতা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি। এই শীতে একটি শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে।

রাশিয়ার রাজধানী আর্কটিক সার্কেল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরের নাম ইয়াকুটস্ক।

পৃথিবীর শীতলতম এই শহরে, অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত শৈত্যপ্রবাহের ফলে এই সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

খনিজ সম্পদের ভাণ্ডার এই শহরের বাসিন্দারা শহরের থার্মোমিটার নিয়মিতভাবে মাইনাস ৪০ এর নিচে নামতে দেখে অভ্যস্ত।

জানুয়ারি শহরটির সবচেয়ে ঠান্ডা মাস। যদিও তারা জিরো ডিগ্রি তাপমাত্রার আবহাওয়ায় অভ্যস্ত, তবুও বাসিন্দারা উষ্ণ থাকার জন্য অতিরিক্ত সাবধানতা মেনে চলছে।

এই শহরের বাসিন্দারা শীতকে মোকাবেলা করার জন্য স্তরে স্তরে পোশাক পরে, তারা মনে করে উপযুক্ত পোশাক পরাই নিরাপদ থাকার সর্বোত্তম উপায়। অধিকাংশ শহরবাসী এসময় সাধারণত বাইরে দুটি স্কার্ফ, দুই জোড়া গ্লাভস, একাধিক টুপি এবং হুড পরে থাকে।

শহরের একজন বাসিন্দা নুরগুসুন স্টারোস্টিনা ফ্রিজ বা ফ্রিজারের প্রয়োজন ছাড়াই বাজারে হিমায়িত মাছ বিক্রি করছেন। তিনি বলেন, ঠান্ডা মোকাবেলায় বিশেষ কোনো গোপনীয়তা নেই, শুধু গরম পোশাক পরুন, স্তরে স্তরে ঠিক বাঁধাকপির মতো!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension