প্রবাস

নিউইয়র্ক পুলিশে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন ফেনীর সাইফুল ইসলাম

আমেরিকান বাংলাদেশী বংশোদ্ভূত সাইফুল নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ( ডিটেক্টিভ বরো ব্রুকলিন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত আছেন।

সাইফুল ইসলাম ২০০৮ সালে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন। একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সাহসি ও দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিতি লাভ করেন। কয়েকদফা পদোন্নতি শেষে গত ২৭ জানুয়ারি (শুক্ৰবার) ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়। তার বড় ভাই ফখরুল ইসলামও এনওয়াইপিডির লেফট্যানেন্ট পদে কর্মরত আছেন। বাংলাদেশে তার পৈত্রিক বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে। তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপাটমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম। বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সংগঠনটি প্রথম ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান ক্যাপ্টেন পদে আমাদের বাংলাদেশী আমেরিকান ৫ জন এ পর্যন্ত পদোন্নতি পেলেন।

বাপা জানায়, এনওয়াইপিডি এখন বাংলাদেশী-আমেরিকানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। বাপা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেনান্ট সাইদ সুমন জানান বর্তমানে আনুমানিক ১৪৫০ জন বাংলাদেশী এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপেক্টর , ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ৯ জন লেফটেন্যান্ট, কয়েক ডজন সার্জেন্ট, ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসারসহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে প্রায় ১,১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন তারা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট, পুলিশ এডমেনিস্ট্রেটিভ, স্কুল ক্রসসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension