আন্তর্জাতিক

রাশিয়া তেল উত্তোলন কমাচ্ছে রাশিয়া, বাড়ছে দাম

রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে পশ্চিমা বিশ্ব। পরিপ্রেক্ষিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমিয়ে তাদের পাল্টা জবাব দিতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ। ইতোমধ্যেই জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে।

রাশিয়ার এই ঘোষণার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে সৌদি আরব। এর পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। তাই স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

নোভাক এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত আমার স্বাভাবিকভাবেই তেল বিক্রি করছি। তবে যারা মূল্যসীমা নির্ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কাছে বিক্রি বন্ধ করা হবে।

তিনি বলেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণেই রাশিয়া স্বেচ্ছায় মার্চ মাসে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে, যা বাজার পুনরুদ্ধারে অবদান রাখবে।

ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, রাশিয়া উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওপেক প্লাসের কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension