বিনোদন

ফোক গান নিয়ে আসছেন লেমিস

প্রথমবারের মতো ফোক মেলোডি ধাঁচের গান করলেন লেমিস। সাংবাদিক মোল্লা জালালের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘সখা’। ‘সখা আসিলে মোর অঙ্গনে রাখিব যতনে, হৃদয়ও মাঝে তোমায় সারাক্ষণ…’ এমন কথায় তৈরি হয়েছে গানটি।

‘সখা’ প্রসঙ্গে লেমিস বলেন, “প্রথমবারের মতো মেলোডি গান করলাম। এখন থেকে নিয়মিত করার কথা ভাবছি। মৌলিক গান মানুষ চিরদিন মনে রাখে। আইটেম গান খুব বেশি দিন মানুষের মনে থাকে না। ‘সখা’ গানটি খুব দরদ দিয়ে করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। আশা করি গানটি ভালো লাগবে।”

পপ ঘরানার গান করে পরিচিতি পেয়েছিলেন লেমিস। ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ সিনেমায় গান করে আলোচনায় আসেন এ গায়িকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্লে-ব্যাক করেছেন এ গায়িকা।

বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে অভিষেক লেমিসের। গান ভালোবেসে কাটিয়েছেন দীর্ঘ সময়। গানই তার ধ্যানজ্ঞান। শফিক তুহিনের সুরে প্রথম অডিও অ্যালবাম করেন তিনি। আসিফ আকবরের সঙ্গে গাওয়া ‘কি যে করো ময়না’ গানটির বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এ ছাড়া মুম্বাইয়ের স্যাভি গুপ্তের সংগীতায়োজনেও প্লে-ব্যাক করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension