আন্তর্জাতিকপ্রধান খবর

ভূমিকম্পের আড়াইশ ঘণ্টা পর উদ্ধার তিন

ভূমিকম্পের ১০ দিন পরও ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে তুরস্কে। ধারণা করা হচ্ছে, অবিশ্বাস্যভাবে বেঁচে আছেন অনেকেই। শুক্রবারও ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর আলেনা ওমেজ নামের একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরেই আরও দুই জনকে ধ্বংসস্তুপের নিচ থেকে বের করে উদ্ধারকারীরা। শুক্রবার উদ্ধার হওয়া তিন জনের মধ্যে দুই জনই শিশু। ভূমিকম্পের ১০ দিন পেরিয়ে গেলেও এখনও অনেক মানুষ বেঁচে আছেন বলে আশা করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, আলেনাকে এরইমধ্যে ‘মিরাকল গার্ল’ হিসেবে বর্ণনা করছেন স্থানীয়রা। তাকে উদ্ধারের পরই ৩০ বছরের নেসলিহান কিলিক এবং ১২ বছরের ওসমানকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর তারা জানিয়েছে, আশেপাশে আরও অনেকে জীবিত আছে বলে মনে করছে তারা। এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড শীতের কারণে উদ্ধারকার্য বাধাগ্রস্থ হচ্ছে।

দুই দেশে আহত হয়েছেন এক লাখ ২০ হাজার মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension