আন্তর্জাতিক

ইউক্রেনকে অস্ত্র দেয়ার রিপোর্ট অস্বীকার করলো পাকিস্তান

ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিকস টাইমস এক রিপোর্টে দাবি করে যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে এগিয়ে এসেছে পাকিস্তান। ১৫৯টি কন্টেইনার ভর্তি অস্ত্র পাকিস্তান থেকে পোল্যান্ডে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে, যা পরবর্তীতে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রিপোর্টের দাবি অস্বীকার করেছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা। তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় গণমাধ্যমে ইউক্রেনকে ‘প্রতিরক্ষা সরঞ্জাম’ পাঠানো সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। পাকিস্তান বহুদিন ধরেই অন্য দেশের সামরিক সংঘাতে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আসছে। তাই গত কয়েক মাস ধরে ইউক্রেনকে অস্ত্র দেয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে ‘গুজব’ রটানো হচ্ছে, তা সত্য নয়।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাস থেকেই এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল। ফরাসি গণমাধ্যম লা মন্ডে সেপ্টেম্বর মাসে রিপোর্ট করে যে, পাকিস্তান রাশিয়া-ইউক্রেন সংঘাতে অস্ত্র পাঠাচ্ছে। এরপর সর্বশেষ ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস সম্প্রতি একই রিপোর্ট করে। এতে বলা হয়, পাকিস্তান থেকে ১৫৯টি কন্টেইনারে করে বিপুল পরিমাণ অস্ত্র পোল্যান্ড যাচ্ছে।

পোল্যান্ড থেকে সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশ করবে এই পাকিস্তানি অস্ত্রগুলো। ওই রিপোর্টে সূত্র হিসেবে অজ্ঞাত কর্মকর্তাদের কথা বলা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension