প্রবাস

স্বাধীনতা দিবসে বাংলাদেশ সোসাইটির আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ২৬ মার্চ, রবিবার সোসাইটি ভবনে সংগঠনের সভাপতি মো. আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সবাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ট্রাস্ট বোর্ডের সাবেক সদস্য এটর্নি মইন চৌধুরী, সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ও মফিজ উদ্দিন ভূঁইয়া রুমি প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি-মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নওশেদ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মো. সাদী মিন্টু ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যে সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রাণ বিলিয়ে গেছেন তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন একই সাথে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের শান্তি আর সংযুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সোসাইটি কর্তৃক পরিচালিত বাংলা স্কুলের ছেলেমেয়েরা মহান স্বাধীনতা দিবসের উপরে তাদের বিভিন্ন কার্যক্রম সোসাইটির কর্মকর্তাদের প্রদর্শন ও পরিবেশন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension