
প্রবাস
তৃতীয়বারের মতো কমিউনিটি বোর্ড মেম্বার নির্বাচিত তৈয়েবুর রহমান হারুন
তৃতীয় বারের জন্য নিউ ইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর একজন মেম্বার হিসেবে নিয়োগ পেয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্কের বর্তমান প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন কুইন্স বরো প্রেসিডেন্ট জনাব ডোনাভান রিচার্ড কর্তৃক আগামী দুই বছরের জন্য নিয়োগ পান।
তিনি বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ান কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।



