
ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল
নিউ ইয়র্কের বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পাশ করে আশা ছাত্র ছাত্রীদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার পার্টি আয়োজিত হয়েছে।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১০ এপ্রিল নিউ ইয়র্কের কুইন্সের সাগর চাইনিস রেস্তরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে ফেসবুক ভিত্তিক গ্রুপটির সদস্যরা তাদের পরিবারের সঙ্গে অংশ নেয় ।
বক্তব্য রাখেন সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ার, অ্যাডমিন জামিল সরোয়ার জনি এবং অ্যাডমিন কাজী সজীব। উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭-৯৯ মেম্বার রাবু কেয়া, জোবায়ের জাহিদ, ফাহমিনা চিস্তি, সরদার হাসান, ইফাত জাহান, তানজিনা রিয়া, সুবরিনা শুম, সোহাগ খন্দকার, জুন্নাহ উমর, গালিব সরকার, নাহিদা আক্তার, রোমানা আশরাফ, মো. মঈনুল, জাকিফ উদ্দিন, শাকিব উদ্দিন, মো. সাহারুক রিক, শোভন , তপু, তাহমিনা খাতুন, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, সুমন মোদক, ইকবাল হক, নয়ন হোসেন, মেরিনা আহমেদ, তাসনুভা যুথি, পৃথিবী আক্তার, মাফরুহা শারমিন, বিল্লাল উদ্দিন, সোনিয়া, মাফরুহা, হারুন অর রশিদ, মনি এবং আরো অনেকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯-এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় চার শতাধিক। সংগঠনটি দেশে দুঃস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবা মূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, বার বি কিউসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরে ধীরে পুরো ইউএসএ জুড়ে পূর্ণতা লাভ করছে।



