আন্তর্জাতিক

ব্রিটিশ রাজ পরিবারের নীতিমালা

ব্রিটিশ রাজপরিবারের ক্ষমতা মূলত রাজা থেকে রাজার সন্তানের কাছে বর্তায়। অর্থাৎ কোনো রাজা বা রানি যদি মারা যান, তাহলে তার সন্তানের মধ্যে যিনি বড় তিনি ক্ষমতায় বসবেন।

রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তার মেয়ে দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। বাবা-মায়ের ছেলে সন্তান না থাকায় রানি ভিক্টোরিয়া ও দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসতে পেরেছেন। কারণ, পূর্বে রাজপরিবারের নিয়মানুসারে, উত্তরসূরিদের মধ্যে যদি ছেলে সন্তান থাকে এবং সে যদি বয়সে মেয়েদের চেয়ে ছোটও হয়, এরপর তিনিই সিংহাসনে বসবেন। কিন্তু ২০১৫ সালে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লোটের জন্মের পর এই আইনের পরিবর্তন করা হয়েছে। এর ফলে প্রিন্স জর্জ রাজা না হলে প্রিন্সেস শার্লোট তার ছোট ভাই প্রিন্স লুইসের আগে সিংহাসনে বসতে পারবেন।

রাজপরিবারের পদবি
ব্রিটিশ রাজত্বে বা ইংল্যান্ডের বিভিন্ন শায়ারের নাম থেকে রাজপরিবারের সদস্যরা পদবি গ্রহণ করে থাকেন। যেমন: ইয়র্ক, ল্যানচেস্টার, গ্লসেস্টার, কর্নওয়াল ইত্যাদি। সে অনুসারে রাজপরিবারের সদস্যদের পদবিগুলো হলো প্রিন্স চার্লসকে ডিউক অব কর্নওয়াল, প্রিন্স উইলিয়ামকে ডিউক অব ওয়েলস, প্রিন্স হ্যারিকে ডিউজ অব সাসেক্স, প্রিন্স অ্যান্ড্রুকে ডিউক অব ইয়র্ক এবং প্রিন্স এডওয়ার্ড ইয়ার্ল অব ওয়েক্স বলা হয়।

তবে মর্যাদার দিক থেকে কর্নওয়ালের গুরুত্ব সবার উপরে। যারা সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার, তাদের অধীনে থাকে এই জমিদারি। বর্তমান প্রিন্স চার্লস যখন সিংহাসনে বসার পর এখন থেকে ডিউক অব কর্নওয়ালের দায়িত্ব পালন করবেন প্রিন্স উইলিয়াম।

রাজার কাজ
রাজনৈতিক কোনো ক্ষমতা না থাকলেও সম্মানের দিক থেকে রাজা তথা রাজপরিবারই ব্রিটেনে সবার উপরে। রাজার কাজের মধ্যে রয়েছে প্রতিবছর পার্লামেন্টের অধিবেশন শুরু ও শেষ করা। সাধারণ নির্বাচনে যে দল জয়ী হয় তার প্রধানকে সরকার গঠনের জন্য বাকিংহাম প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়। সাধারণ নির্বাচনের আগে রাজা আনুষ্ঠানিকভাবে সরকারের বিলুপ্তি ঘোষণা করেন।

এরপর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজা সংসদীয় বছর শুরু করেন। এই অনুষ্ঠানকে বলা হয় স্টেট ওপেনিং। হাউস অব লর্ডসের একটি সিংহাসনে বসে রাজা ভাষণ দেন- যাতে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।

যখনই পার্লামেন্টে কোনো বিল পাস হয় সেটিকে আইনে পরিণত করার জন্য রাজাকে সেটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে হয়। এ ছাড়া প্রত্যেক বছরের নভেম্বর মাসে রাজা বার্ষিক স্মরণ বা রিমেমব্রান্স অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে থাকেন। এটি অনুষ্ঠিত হয় লন্ডনের সেনোটাফ বা জাতীয় স্মৃতিস্তম্ভে।

বিভিন্ন দেশ থেকে যেসব রাষ্ট্রপ্রধান ব্রিটেন সফরে আসেন, রাজা তাদের নিমন্ত্রণ জানান। এ ছাড়া ব্রিটেনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদেরও সঙ্গেও তিনি নিয়মিত সাক্ষাৎ করে থাকেন।

তা ছাড়া ব্রিটিশ রাজা কমনওয়েলথেরও প্রধান। ৫৬টি স্বাধীন দেশ নিয়ে এটি গঠিত এবং এই কমনওয়েলথভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় ২৫০ কোটি। ব্রিটেনের রাজা এই কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ১৪টির রাষ্ট্রপ্রধান।

রাজা তৃতীয় চার্লসের দায়িত্ব পালনের ক্ষেত্রে কুইন কনসর্ট ক্যামিলা তাকে সহযোগিতা করবেন। রাজপরিবারের সঙ্গে যে ৯০টি দাতব্য প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে সেগুলোকেও তিনি সমর্থন দিয়ে থাকেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension