যুক্তরাষ্ট্র

এক লটারিতে বদলে গেল গৃহহীন নারীর ভাগ্য!

লুসিয়া ফরসেথ, থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। তবে তার নিজের কোনো বাড়িঘর ছিল না। এক লটারির টিকিটে বদলে যায় তার ভাগ্য। খবর সিএনএন।

খবরে বলা হয়, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পিটসবার্গ এলাকার ওয়ালমার্ট সুপারসেন্টারে তেন কিনতে গিয়েছিলেন লুসিয়া। সেখানে গিয়ে লটারির টিকিট দেখতে পেয়ে একটি লটারি কিনেছিলেন তিনি। পরে সেই লটারিতে পেয়ে যায় ৫০ লাখ ডলার।

গত বুধবার লুসিয়াতে বিজয়ী ঘোষণা করে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ। বিজয়ী হওয়ার পর লুসিয়া ফরসেথ বলেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম ছোটখাটো কিছু পেয়েছি। কিন্তু যাচাই করে দেখি, আমি ৫০ লাখ ডলার জিতেছি। লাটারিতে ৫০ লাখ ডলার পেয়েছি এটা আমার একদমই বিশ্বাস হচ্ছিল না।’

লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া টিকিটের তৃতীয় বিজয়ী হয়েছে লুসিয়া, এ জন্য তিনি পেয়েছেন ৫০ লাখ ডলার। এখনও আরও দুটি টিকিট বাজারে আছে। প্রতি ৩০ লাখ ৮৮ হাজার ৮৫৪ বারের মধ্যে মাত্র একবার লটারিতে ৫০ লাখ ডলার জেতার সম্ভাবনা আছে।

লুসিয়া ফরসেথের লটারি জেতা অনেকটা রূপকথার গল্পের মতো। তিনি বলেন, ‘আমার কোনো ঘর ছিল না, থাকার জায়গা ছিল না। আমার মতো কারও সঙ্গে এমনটা ঘটবে, তা কখনও ভাবিনি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension