বিনোদন

বিয়ের পর ফটোশ্যুটে মোহময়ী নেহা ধূপিয়া

রূপসী বাংলা ডেস্ক:বলিউড অভিনেত্রী নেহা ধূপিয়া বিগত কিছুদিন ধরে তাঁর বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ফের নজর কাড়লেন তিনি। আসলে বিয়ের পর দ্বিতীয় ফটোশ্যুট করলেন তিনি। একটি ম্যাগাজিনের জন্য এই ফটোশ্যুট করেছেন তিনি। নেহা তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত। কিন্তু এই ফটোশ্যুটে তাঁর হটনেস, লুকস ও স্টাইল একেবারেই ভিন্ন।
ফটোশ্যুটের একটি ভিডিও নেহা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটির প্রায় দেড় লক্ষ ভিউ হয়ে যায়। একটি টেলিভিশন শো-তে জাজ হিসেবে দেখা যাচ্ছে নেহাকে। বিয়ের পর এর আগেও ফটোশ্যুট করেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন তিনি।
গত মে মাসে সবার নজর যখন সোনাম কপূরের বিয়ের দিকে, তখন অঙ্গদ বেদির সঙ্গে বিয়ে হয় তাঁর। অঙ্গদ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চমক দেন।

বিয়ের পর জল্পনা ছড়ায় যে, নেহা অন্তঃসত্ত্বা, তাই গোপনে বিয়ে করে ফেলেছেন। নেহা ও তাঁর বাবা এই জল্পনা সরাসরি খারিজ করে দেন। তাঁরা জানান, বিয়ের ব্যাপারটিতে নেহা ও অঙ্গদ দুজনেই মিডিয়া ও সবার নজর এড়াতে চেয়েছিলেন। তাই এ ব্যাপারে কাউকে আগাম কিছু জানানো হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension