ভারত

F-16 নিয়েই হানা দিয়েছিল পাকবাহিনী, আমেরিকাকে প্রমাণ দিল ভারত

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতীয় বিমানের উপর আমেরিকার তৈরি F-16 দিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান৷ নয়াদিল্লির দাবি অবশ্য উড়িয়ে দেয় ইসলামাবাদ৷ পরে ভারতের পক্ষ তেকে সেই প্রমাণ দেওয়া হয়৷ এবার পাকবাহিনীর F-16 বিমান নিয়ে অভিযানের প্রমাণ ওয়াশিংটনকে দিল ভারত৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজীত দোভাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা জন বাল্টনের সঙ্গে কথা বলেন৷ সূত্রের খবর, পাকিস্তানের F-16 দিয়ে হামলার বিষয়ে দোভাল আমেরিকাকে বেশ কিছু প্রমাণ দিয়েছেন৷

ভারতের বিরুদ্ধে অভিযানে কেন F-16 ব্যবহার করা হল তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আমেরিকা৷ ভারতের দেওয়া প্রমাণের ভিত্তিতে আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে৷ প্রমাণ হিসাবে, নয়াদিল্লি আমেরিকাকে যুদ্ধ বিমানের উপর AIM-120-র টুকরোগুলি দেখিয়েছে৷

মনে করা হচ্ছে, ভারতের এই প্রমাণ আমেরিকার হাতে তুলে দেওয়ার পর পাকিস্তানকে আমেরিকার প্রশ্নের মুখে আবারও পরতে হতে পারে৷ এর পাশাপাশি আমেরিকা পাকিস্তানকে জঙ্গি দমনের বিষয় কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলতে পারে বলে অনুমান৷ অন্যদিকে এখনও পাকিস্তান দাবি করে এসেছে তারা F-16বিমান ব্যবহার করেনি৷ এর পাশাপাশি পাকিস্তান বরাবর দাবি করে এসেছে যে তারা জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কাজ করে এসেছে৷

এর আগে বত বৃহস্পতিবার ভারতীয় বায়ু সেনা প্রমাণ হিসেবে মিসাইল আমরামের অংশ দেখিয়ে ছিল৷ এর মাধ্যমে স্পষ্ট যে, পাকিস্তান ভারতীয় সেনার প্রতিষ্ঠানকে নিশানা করতে F-16 ব্যবহার করেছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension