নিউ ইয়র্ক

JFK বিমানবন্দরের পার্কিং লটে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

হোসনেআরা চৌধুরী

নিউ ইয়র্ক, অক্টোবর ৫, ২০২৫ — নিউ ইয়র্কের জন এফ. কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং লট থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পার্কিং লট–৯ থেকে ৮৩ বছর বয়সী এক মহিলার দেহ উদ্ধার করা হয়। তিনি নিজ গাড়ির ভেতরেই মৃত অবস্থায় ছিলেন। খবর পেয়ে Port Authority Police ঘটনাস্থলে পৌঁছে গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেহটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি শেষবার দেখা গিয়েছিল ৩০ সেপ্টেম্বর। এর পর থেকে সেটি একই জায়গায় পার্ক করা ছিল। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়; বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মেডিক্যাল এক্সামিনারের দপ্তর।

ঘটনার পর পার্কিং লটের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বিমানবন্দরের কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension