আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পুলিশ সদরদপ্তরে তরবারি নিয়ে হামলা, নিহত ৫

রূপসী বাংলা ডেস্ক:ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি পুলিশ স্টেশনে সামুরাই তরবারি নিয়ে হামলা চালানো চার দুর্বৃত্ত নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তাও এই ঘটনায় নিহত হয়েছেন। খবর বিবিসির।

বুধবার রিয়াও প্রদেশের রাজধানী পিকানবারু শহরে পুলিশের সদরদপ্তরে একটি গাড়ি ঢুকিয়ে দেয় সন্ত্রাসীরা। এরপর পুলিশ কর্মকর্তাদের ওপর তরবারি নিয়ে হামলা চালায় তারা। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। পরে চার সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশ গাড়িচালককে গ্রেপ্তার করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রচারিত গণমাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় কয়েকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর পরই এই হামলার ঘটনা ঘটল। আগের হামলাগুলো চালিয়েছে দুটি পরিবারের সব সদস্য মিলে। মা-বাবা ও সন্তানদের অংশগ্রহণ ছিল এ হামলায়।

সুরাবায়া শহরে হামলার জন্য আইএস থেকে অনুপ্রাণিত স্থানীয় সন্ত্রাসী সংগঠন জেমা আনশারুত দাউলা(জেএডি)-কে দায়ী করেছে পুলিশ।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ২০০২ সালে পর্যটন কেন্দ্র বালি দ্বীপে বোমার হামলার পর দেশটিতে টেকসই সন্ত্রাস বিরোধী অভিযানের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছিল। গ্রেপ্তার ও হত্যার সমন্বয়ে পরিচালিত অভিযানের পাশাপাশি মৌলবাদ বিরোধী কর্মসূচি পরিচালনা ও মুক্তিপ্রাপ্ত সন্ত্রাসীদের বিকল্প আয়ের ব্যবস্থা করে দিত সরকার।কিন্তু দেশটি এখন নতুন হুমকির মুখে। সিরিয়া যুদ্ধের পর কিছু আইএস জঙ্গি ইন্দোনেশিয়ায় ফিরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।

চার দিনের সহিংসতা

গত রবিবার স্বামী-স্ত্রী ও তার চার সন্তানকে নিয়ে একটি পরিবার সুরাবায়া শহরের তিনটি গির্জায় আত্মঘাতী হামলা চালায়। এতে ১৮ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন।

রবিবার সিদোর্জো শহরে একটি পুলিশ স্টেশনের কাছে একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় তিনজন নিহত হয়।

পূর্ব জাভার পুলিশ জানায়, তারা জেএডির চার সন্দেহভাজন সদস্যকে হত্যা করেছেন এবং দুজনকে গ্রেপ্তার করেছেন।

সোমবার পাঁচ সদস্যের একটি পরিবার পুলিশ স্টেশনকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায়। এতে পরিবারটির চার সদস্য নিহত হয় এবং আট বছর বয়সী একটি বালিকা বেঁচে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension