
আন্তর্জাতিক
উত্তর কোরিয়াকে নিরাপত্তা দেব: ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক:উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে যে কোনো দেশের হাত থেকে আমেরিকা তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে রাজি। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি জানিয়েছেন, ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়া প্রধান কিম জং উনের সঙ্গে প্রস্তাবিত বৈঠকে কোনো বাধা নেই।



