
প্রধান খবরবাংলাদেশ
এ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতঃ মির্জা ফখরুল
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ‘ফরমায়েশি’ রায় হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে বিএনপি।
বুধবার (১০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ রায় প্রত্যাখান করে বলেন, এ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রতিহিংসা চরিতার্থ করতেই অনির্বাচিত সরকার আদালতকে ব্যবহার করে আরেকটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।



