বাংলাদেশরাজনীতি

তারেক রহমানকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় সাজা দেওয়ায় যুবদলের প্রতিবাদ ও নিন্দা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে এক তরফা নির্বাচন করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের ফরমায়েসি কোর্টে সাজা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন মামলার কোন পর্যায়েও তারেক রহমান এর নাম না অসলেও একজন আসামীকে জোর করে স্বীকারোক্তিতে স্বাক্ষর করিয়ে এই মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই সাজানো মামলার ষড়যন্ত্র মূলক রায় মানেনা । আমরা এই রায় প্রত্যাখ্যান করছি
নীরব ও নয়ন বলেন সাজানো মামলায় প্রহসনের রায় দিয়ে বর্তমানে আইসিইউতে অবস্থানরত সংকটাপন্ন সরকার আর স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবেনা। তারা বলেন এক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রহসন মূলক মামলায় সাজা দিয়ে বাংলাদেশের গনতন্ত্র খাচায় বন্দি রেখে আর ক্ষমতায় টিকে থাকা যাবেনা।
সারাদেশে যুবদলের তাৎক্ষনিক বিক্ষোভঃ
তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক সাজার প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষনিক বিক্ষোভ প্রদর্শন করে জাতীয়তাবাদী যুবদল। আজ রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এর নেতৃত্বে তাৎক্ষণিক ভাবে রাজধানীর পান্থপথে মিছিল বের করে।এছাড়া যুবদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ইউনিট রাজধানীর পল্লবী, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন স্থানে মিছিল করে। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতুত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল মিছিল বের করে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল বের করে।
বরিশাল জেলা ও মহানগরঃ মহানগর যুবদল সভাপতি এড. আক্তারুজ্জামান শামীম সাধারণ সম্পাদক এড. মাসুদ হাসান মামুন, দক্ষিণ জেলা সভাপতি এড. পারভেজ আকন বিপ্লব, সাধারণ সম্পাদক এড. তসলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এড. হাফিজ আহম্মেদ বাবলুর নেতৃত্বে শহরে মিছিল সমাবেশ করে জেলা ও মহানগর যুবদল এখান থেকে মহানগর যুবদল সভাপতি এড. আক্তারুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এড. মাসুদ হাসান মামুন ও যুবনেতা তারেখ কে গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর যুবদল সভাপতি সুইট ও সাধারণ সম্পাদক রিটন এর নেতৃত্বে রাজশাহী শহরে মিছিল সমাবেশ করে মহানগর যুবদল।
খুলনা জেলা ও মহানগরঃ জেলা যুবদল সভাপতি শামীম কবির সাধারণ সম্পাক এবাদুল হক রুবায়েত, মহানগর সভাপতি পিয়ারু ও সাধারণ সম্পাদক সাগরের নেতৃত্বে মিছিল সমাবেশ করে জেলা ও মহানগর যুবদল এখানে ছাত্রলীগ ও যুবলীগ সশস্ত্র হামলা চালিয়ে কয়েকজন কে আহত করে।
বরগুনা জেলা যুবদল তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলায় প্রহসন মূলক সাজার প্রতিবাদে শহরে বিক্ষোভ প্রদর্শন করে।
পটুয়াখালী জেলা যুবদল তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে তাৎক্ষনিক মিছিল বের করে।
বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার সাধারণ সম্পাদক খাদেমুলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ করে জেলা যুবদল।
কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা যুবদল পৃথক ভাবে শহরে বিক্ষোভ মিছিল করে ।
বান্দরবানঃ জেলা যুবদল সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শিমুরের নেতৃত্বে বান্দরবানে মিছিল করে জেলা যুবদল।
সভাপতি ইলিয়াস মিয়া সাধারণ সম্পাদক জালালের নেতৃত্বে হবিগঞ্জ এ মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল।
এছাড়া দেশের অধিকাংশ জেলায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে যুবদলের বিভিন্ন ইউনিট।

১৪ অক্টোবর দেশের সকল ইউনিট সমূহে যুবদলের বিক্ষোভ সমাবেশ
তারেক রহমান এর বিরুদ্ধে সাজানো মামলায় প্রহসন মূলক রায়ের প্রতিবাদে আগামী ১৪ অক্টোবর রবিবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন ঘোষিত কর্মসূচি যথাযথ ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন।

গ্রেফতারের নিন্দা
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক রায়েকে কেন্দ্র করে আজ কর্মসূচি চলা কালে বরিশাল মহানগর যুবদল সভাপতি এড. আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এড. মাসুদ হাসান মামুন, যুবনেতা তারেখ, চট্টগ্রাম (দিক্ষিণ) জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম যুবনেতা মহিউদ্দিন ও নারায়নগঞ্জের বন্দর থানার সভাপতি আমির হোসেন সহ বিভিন্ন স্থান থেকে যুবদলের নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের বিনাশর্ত মুক্তি দাবি করেছে।

বার্তা প্রেরক
কামরুজ্জামান দুলাল
দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত)
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension