
সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ৭ আক্টোবর রবিবার ব্রুকলীনের চার্চ ম্যাকডোলালের রাধুনী রেষ্টুরেন্ট এ আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সালামত উল্যাহ, সাবেক সভাপতি বৃহত্তর নোয়াখালী সোসাইটি এবং সহ সভাপতি বাংলাদেশ সোসাসইটি। সভা পরিচালনা করেন জনাব ফখরুল ইসলাম ও জনাব ছালেহ আহম্মদ রুমেল।
সমর্থন রেখে বক্তব্য রাখেন মবিনুল হক সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সন্ধীপ এসোসিয়েশন, মনির হোসেন সোহরাব, ক্যাশিয়ার, গোপালপুর ইউনিয়ন, ছালেহ আহমদ, সভাপতি, তৌহিদ স্মৃতি সংসদ, নুরুল আমিন, সাবেক সভাপতি, সন্ধীপ এসোসিয়েশন, ইউনুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক, বৃহত্তর কুমিল্লা সোসাইটি, আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সেলিম চৌধুরী, সাবেক আহ্বায়ক, বেগমগঞ্জ সমিতি, নজমুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি, ওসমানি স্মৃতি সংসদ, আবুল কালাম আজাদ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, মোহাম্মদ হোসেন কচি, সাবেক সহ সাধারণ সম্পাদক, বেগমগঞ্জ সমিতি, মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি চট্টগ্রাম এসোসিয়েশন, সামসুদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক, সন্ধিপ এডোকেশন সোসাইটি, নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, সন্ধিপ এসোসিয়েশন এবং সহ সভাপতি বাংলাদেশ সোসাইটি, ছালেহ আহম্মদ মানিক, সাধারণ সম্পাদক, নোয়াখালী জাতিয়তাবাদী ফোরাম, হুমায়ুন কবির, সহ সভাপতি, নোয়াখালী জাতিয়তাবাদী ফোরম, মোস্তফা কামাল পাশা মানিক, সাবেক সাধারণ সম্পাদক, সন্ধিপ এসোকেশন সোসাইটি, আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, মোহাম্মদ হেলীন, সদস্য সচিব, যুবলীগ নেতা প্রমূখ।




