আন্তর্জাতিক

কলম্বিয়ার প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বিবিসি। তার নাম নিকোলাস পেট্রো। তদন্তের অংশ হিসেবে নিকোলাস পেট্রোর সাবেক স্ত্রী ডেসুরিস ভাজকেজকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি কলম্বিয়ার আটলান্টিকো প্রদেশের রাজনীতিবিদ। তবে নিকোলাস পেট্রো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

গুস্তাভো পেট্রোর শান্তি প্রচেষ্টা ও নির্বাচনী প্রচারের জন্য তার ছেলেকে মাদক পাচারকারীরা অর্থ দিয়েছিলেন এমন অভিযোগে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তার করা হয়।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির মাদক পাচারকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গত মার্চ মাসে দেশটির প্রসিকিউটরদের তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

গুস্তাভো পেট্রো গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তার এক ছেলের কারাগারে যাওয়াটা বেদনাদায়ক। তবে তিনি এই তদন্তে কোনো হস্তক্ষেপ করবেন না।

গুস্তাভো পেট্রো তার ছেলের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, এ ঘটনা যেন তার চরিত্র গঠন করে এবং সে যেন তার নিজের ভুল বুঝতে পারে।

গুস্তাভো পেট্রোর শান্তি প্রচেষ্টায় অন্তর্ভুক্ত করার বিনিময়ে মাদক কারবারিদের কাছ থেকে নিকোলাস পেট্রো অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই নির্বাচনে জিতেই গুস্তাভো পেট্রো কলম্বিয়ার প্রেসিডেন্ট হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension