
লুৎফুর রহমান চৌধুরী
তোমার চোখের কালো কাজল হতে আসিনি
এসেছি বুকের মধ্যখানে জায়গা খুঁজে নিতে
বিশ্বাস হচ্ছে না,ছুঁয়ে দেখো মোর অন্তর,
হৃদয়ের আয়না দিয়ে হয়তো বুঝতে পারবে
মনের গভীরে জমে থাকা কথাগুলো।
কতোবার ছুঁইয়ে দেখতে চেয়েছে উপোসী মন
বারবার ভেঙে ফেলেছে খিড়কি,
দেয়াল টপকে যেতে পারেনি —
শত চেষ্টা করেও।
ডানা ভাঙা পাখির মতো ছটফট করছিল হিয়া
ক্লান্ত দুপুর মাথা নত করে দাঁড়িয়ে আছে
হয়তো কাঙাল কোন সন্ধ্যা অপেক্ষায়।
হৃদয় সাগরে ভেসে চলছে, না পাওয়া পাপড়ি
গলুইর দু’ধারে যেন বেদনার শালিক দাড়ানো।
ঢেউয়ের তালে তালে নৃত্য করছে চিও
তাকিয়ে দেখি আকাশের বুকে মেঘ জমেছে
হয়তো প্রকট শব্দে কেঁদে ওঠবে,
কেড়ে নিতে আমার সকল চাওয়াটাকে।



