আঞ্চলিকবাংলাদেশ

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

বন্দরে (নারায়ণগঞ্জ) পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে মুছাপুর জহরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৪৮) নামে এক মা খুন হয়েছেন। এদিকে সোমবার সকালে বন্দর বনপাড়া এলাকা থেকে নিখোঁজ অটো চালক মাসম হাওলাদার (৩৫)র লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক ছেলে সজিব (৩২) পালিয়ে গেছে।

নিহত আয়শা বেগম জহরপুর এলাকায় আব্দুল আলীর মেয়ে, তার স্বামীর নাম রফিকুল ইসলাম। অটোচালক মাসুম বাগেরহাট মোড়লগঞ্জের কাকবুনিয়া গ্রামের সেকান্দা হাওলাদারের ছেলে। বন্দর চিতাশাল এলাকার আল আমিনের বাড়ির ভাড়াটিয়া। সে শনিবার রাতে নিখোঁজ হয়।

নিহত আয়শা বেগমের পিতা আব্দুল মিয়া জানান, প্রতিদিনের রোববার রাতে নিজ ঘরে মা ছেলে ঘুমিয়ে ছিলো। রাত ৩টার দিকে সজিব তার মাকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই। এসময় মেয়ের ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে মেয়ে রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
আয়েশার বিয়ের পর নাতি সজিবের জন্ম হওয়ার পর স্বামী রফিক চলে গেলে একমাত্র ছেলেকে নিয়ে আমার বাড়িতে বসবাস করত।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, মুছাপুর ইউপির জহরপুর এলাকায় স্বামী পরিত্যক্ত এক নারীকে মাদকাসক্ত ছেলে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এদিকে সকালে বন্দর বনপাড়া এলাকায় এক ডোবা থেকে নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়। পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension