আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদে মিলল ৯৬টি ব্যাগ ভর্তি মানুষের মল!

চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে গতকাল বুধবার পা রাখল ভারতের চন্দ্রযান-৩। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণ করে। কিন্তু তার মধ্যেই প্রমাণস্বরূপ ফের উঠে এলো ৫০ বছর আগের সেই বিতর্ক।

চাঁদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে মানুষের ব্যবহার করা বর্জ্য, মল-সহ ৯৬টি ব্যাগ। চাঁদের পৃষ্ঠে যেহেতু বাতাস চলাচল করে না, তাই ওই বর্জ্য পদার্থসহ ব্যাগগুলো ৫০ বছর ধরে পড়ে রয়েছে একই অবস্থায়।

এর আগে অ্যাপোলো-১১ চাঁদের মাটি ছুঁয়ে ফিরে আসার সময়ে প্রমাণস্বরূপ চাঁদে যাওয়ার সমস্ত বৈজ্ঞানিক তথ্য, সেখানকার মাটি, টিলার অংশও নিয়ে ফিরে এসেছিল পৃথিবীর মাটিতে। ফেরার সময়ে চাঁদের মাটিতে আমেরিকার পতাকাসহ মহাকাশচারী নিল আমস্ট্রংয়ের ছবিও সঙ্গে তুলে নিয়ে এসেছিল। তা সত্ত্বেও নিন্দুকদের মনে দ্বন্দ্ব ছিলই।

চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ছ’ভাগের এক ভাগ। তাই সেখানে তরল থেকে শুরু করে কঠিন- সব কিছুই প্রায় ভাসমান। তাই বর্জ্য মল-মূত্র ত্যাগ করা নিয়ে সমস্যা হওয়া স্বাভাবিক। বেশির ভাগ সময়েই মহাকাশচারীদের তাই ডায়াপার পরে কাটাতে হয়। ব্যবহার করা সেই সব ব্যাগ অভ্যাসবশত চাঁদের মাটিতে ছুড়ে ফেলেছিলেন কি না, তা স্পষ্ট নয়।

মহাকাশ গবেষণা সংস্থার দাবি, ফেরার সময়ে মহাকাশচারীরা মল ভর্তি সেই ব্যাগগুলো পৃথিবীর মাটিতে ফেরত আনলেও সঙ্গে আনতে পারেননি তাদের ব্যবহার করা ডায়াপার এবং অন্যান্য বর্জ্য পদার্থ। সেগুলোর ছবিই ধরা পড়েছে ক্যামেরায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension