
আন্তর্জাতিকজাতিসংঘ
ড. ইউনূসের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷
ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে ?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে জাতিসংঘের যে কার্যালয় রয়েছে, তারা গভীরভাবে ড. ইউনূসের এই মামলা পর্যবেক্ষণ করছে৷ অধ্যাপক ইউনূস জাতিসংঘের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু। তার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই তিনি আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’



