
তুহীন বিশ্বাস
নৈঃশব্দ্যের দীর্ঘ প্রহরে বিচ্যুত বিশ্বাসের আত্মহনন
তমসার ছাঁদে রোপিত বিষবৃক্ষ বংশবৃদ্ধিতে প্রগাঢ়,
অনুশোচনায় অনুষ্কার প্রতিচ্ছবিতে বিমর্ষ বালার্ক
আর রক্তাক্ত পরাস্ত বিজ্ঞানে হতাশাগ্রস্ত নৈয়ায়িক।
তবুও এক অদ্ভুত মায়ায় আটকে থাকে মায়াবতী
উচ্ছিষ্ট থেকে কুড়িয়ে নিয়ে সাজানো নতুন সুরভী,
বিশালতা হেরে যায় ক্ষুদ্র সঞ্চারণ প্রক্রিয়ার সূত্রে
আমি একাকীত্ব বিক্রি করে দিয়েছি নর্দমার কাছে।



