
শিউলী খাতুন
অভিমান সে তো
হৃদয়ের না-বলা কথার
নিস্তব্ধ এক রূপ,
ডুকরে ডুকরে মরে
ভেতরে ভেতরে তবুও হৃদয় নিশ্চুপ।
অভিমান সে তো
ভালোবাসার নীলাম্বরের কোণে
জমে থাকা এক টুকরো মেঘ,
অভিমান সে তো
চোখের কোণে লুকিয়ে থাকা
এক ফোঁটা জল।
অবশেষে মান ভেঙে
ঠোঁটের কোণে ফোটে হাসি,
মুছে যায় সব অভিমান।



