প্রধান খবরযুক্তরাষ্ট্র

করোনাভাইরাস এবার যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর রণতরীতে, আক্রান্ত একশ’

মহামারি করোনাভাইরাসের যাত্রীবাহী জাহাজ আক্রমণের এবার আক্রমণ করেছে আমেরিকান নৌ বাহিনীর জাহাজে।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘থিওডোর রুজভেল্ট’ নামে এ জাহাজটিতে করোনাভাইরাসে আক্রান্ত ১০০ ব্যক্তি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়ামে সেটি নোঙর করা হয়েছে।
 
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের উদ্দেশে লেখা এক চিঠিতে এয়ারক্র্যাফট ক্যারিয়ার এ জাহাজটির ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বলেন, ‘আমরা এখন যুদ্ধক্ষেত্রে নেই। নাবিকদের মৃত্যুর প্রয়োজন নেই।’
 
প্রায় সব ক্রুকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছেন ক্যাপ্টেন ক্রোজিয়ার।
 
চিঠিতে তিনি বলেন, ‘বদ্ধ একটি স্থানে বিশাল সংখ্যক নাবিক একসঙ্গে থাকায় অসুস্থদের পৃথক রাখার ব্যবস্থা করা প্রায় অসম্ভব। করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এখনই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার।’
 
জাহাজটির ক্রুরা কীভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন তা স্পষ্ট নয়। সেখানে অন্তত একশ’ নাবিক আক্রান্ত বলে জানায় একটি সংবাদমাধ্যম।
 
মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘থিওডোর রুজভেল্টের ক্রুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ ♦
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension