অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

গাজীপুরে ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের বিভিন্ন এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আজ সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো— আলিফ কম্পোজিট লিমিটেড, ফোর্টিস গার্মেন্টস লিমিটেড, ইউক্রেডিবল ফ্যাশন লিমিটেড, স্টারলিং ডিজাইন লিমিটেড, এরো স্পোর্টস ওয়্যার লিমিটেড, গ্লোবাস ফ্যাশন লিমিটেড, নীট প্লাস ফ্যাশন লিমিটেড, লিরিক ফ্যাশন লিমিটেড, রোমা ফ্যাশন লিমিটেড, জালো স্পোর্টস ওয়্যার লিমিটেড, জালো নীট কম্পোজিট লিমিটেড, ফ্যাশন ফ্লো লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ইন্টারস্টপ অ্যাপারেলস, করণী নীট কম্পোজিট, ডিভাইন গ্রুপ লিমিটেড, লিডা ফ্যাশন লিমিটেড, লিজ ফ্যাশন লিমিটেড, এপেক্স কোল্ডিং লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড, ইকো নিটস লিমিটেড ইকো গ্রুপ।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে চলমান পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয়। শ্রমিক ও কর্মকর্তারা আহত হন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওইসব কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।মানচিত্র দেখুন

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension