যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় ইয়ানে নিহত ৮৫, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। গত বুধবার ফ্লোরিডায় আঘাত হানে ইয়ান।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত ফ্লোরিডায় ৮১ জন ও অন্য প্রদেশে চারজনসহ মোট ৮৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে ফ্লোরিডায় কর্মকর্তাদের বিরুদ্ধে ঘূর্ণিঝড়-পূর্ববর্তী দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

ক্যাটাগরি-৪-এর এই ঘূর্ণিঝড়টি যখন ফ্লোরিডায় আঘাত হানে, তখন এর বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী লি কাউন্টি। সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এরপরই প্রশ্ন উঠেছে, সেখানে ঠিকঠাকমতো কার্যক্রম চলানো হয়েছে কিনা।

কাউন্টির কমিশনার বোর্ডের চেয়ারম্যান চেসিল পেন্ডারগ্রাস জানান, ঘূর্ণিঝড়ের দিক নির্ধারিত হওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে অনেকেই বাড়িঘর ছাড়তে রাজি হননি।

রোববার এক সংবাদ সম্মেলনে চেসিল বলেন, আমি তাদের ইচ্ছাকে সম্মান জানিয়েছিলাম। তবে আমি নিশ্চিত, তারা এখন এ নিয়ে আফসোস করছেন।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক ডিন ক্রিসওয়েল জানান, ফ্লোরিডায় বিপুল সহায়তা দেওয়া হবে। ত্রাণ সহায়তার ক্ষেত্রে ফ্লোরিডাকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে আগামী বুধবার বিধ্বস্ত ফ্লোরিডা পরিদর্শনে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। ফ্লোরিডায় আঘাত হানার সময় ইয়ান ৪ মাত্রার ঝড় ছিল।

পরে এটি দুর্বল হয়ে এক মাত্রার ঝড়ে পরিণত হয়ে শুক্রবার দক্ষিণ ক্যারোলাইনাতে আঘাত হানে। তবে দক্ষিণ ক্যারোলাইনায় তেমন একটা তাণ্ডব চালায়নি ইয়ান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension